গহীনের কথাগুলো বারবার ভেসে ওঠে
ভেসে ওঠে বুদবুদের মতো।
গহীন সবসময় আকর্ষনীয়
আকর্ষণীয় গল্পগুলোই কেউ শুনাতে চায় না;
শুধু বুদবুদের মতো ভেসে ওঠে
আর বাতাসে মিলিয়ে যায়।
গহীনের কথা কয়জন জানে?
যারা জানে তারা চাপা দিয়ে রাখে।
এসবের চেয়ে চলুক-
সাহেব বিবি গোলাম;
সবাই শুধু চায় ইশকাপনের টেক্কা!
গহীন এক তরুপের তাস।
সিলেট
০৪/০৫/২০১২
No comments:
Post a Comment