Wednesday, 20 June 2012

গুণ টানা অনুভূতি

শুনতে চাওনা তুমি
জোর করে রেখেছ গুমোট কফিনে নিজেকে;
সমুদ্রের তলদেশ থেকেও আরো অতল যে অনুভূতি
তোমার গুমোট কফিনে দিয়েছে শুধু একটি চুমো-
তাও তুমি শুনতে চাওনা।
আর এদিকে পূর্ণিমার প্রখর আলোয়
চাঁদের খরতাপ;
নতুন বাসায় বসে
একটি পাখি শুধু ডানা ঝাপটায়।
নিঃসঙ্গ বাসায় আমাদের বসবাস
গুমোট কফিনে আমাদের বসবাস।
অতলের অনুভূতিকে গুণ টেনে টেনে
পৌঁছে দিচ্ছি উজানের কোন বন্দরে
যেখানে ভিনদেশী সওদাগর বসে আছে
বাণিজ্যের অপেক্ষায়!

No comments:

Post a Comment