Friday, 7 September 2012

দিনভর


(১)
দিনভর পিপীলিকার খেলা
একটি আরশোলা
পা-গুলো উর্ধ্ব আকাশে ছড়িয়ে দিয়ে
মৃত পড়ে আছে;
চোখ খায় মুখ খায় পিপীলিকারা।

(২)
সঙ্গীন সঙ্গীন রঙ্গীন এ ভুবন
হরদম ভাঙ্গছে কোমল স্বপন।
মহারথিরা আলোর ঝলকানিতে
দিন- বিয়ানী পোয়াতিরা;
প্রান্তজন বিস্ফোরণের অপেক্ষায়।

০৭/০৯/২০১২
অনিরুদ্ধ আনজির
সিলেট।





No comments:

Post a Comment