ঘুড়ির বাগানে আমি শুধু ঘুরি
ঘুরতে ঘুরতে আমিও যে ঘুড়ি।
রোদের নাচন ছড়াকনা আলোক ছটা
পেশেন্ট খাবার রুটি ডিম- তিক্ততা।
আমার যে মা কাঁদতে মন চায়
আমায় কেনো রেখেছ আদুল গায়!
ভাই-বোন;- তারা অচিনপুরে
উড়ন্ত নীলকণ্ঠী; তবুও মন পোড়ে।
ঘুরতে ঘুরতে আমিও যে ঘুড়ি।
রোদের নাচন ছড়াকনা আলোক ছটা
পেশেন্ট খাবার রুটি ডিম- তিক্ততা।
আমার যে মা কাঁদতে মন চায়
আমায় কেনো রেখেছ আদুল গায়!
ভাই-বোন;- তারা অচিনপুরে
উড়ন্ত নীলকণ্ঠী; তবুও মন পোড়ে।
পুত্র আমার পাতার বাঁশি বাজায়
এমন সময় বাঁশি শোনা কি মানায়?
মন পোড়ে- ঘুড়ির বাগানে আমি একা
রোদের নাচন যায়না যে মা দেখা!
পাতার বাঁশি; বাঁশি আমার- বাঁশি
মিষ্টি করে দে না বাবা হাসি।
ঘুড়ির বাগানে, আমি-তুই একা
রোদের আলোয় তুই যে স্বর্ণরেখা!
২৩/১১/২০১২
সিলেট।
এমন সময় বাঁশি শোনা কি মানায়?
মন পোড়ে- ঘুড়ির বাগানে আমি একা
রোদের নাচন যায়না যে মা দেখা!
পাতার বাঁশি; বাঁশি আমার- বাঁশি
মিষ্টি করে দে না বাবা হাসি।
ঘুড়ির বাগানে, আমি-তুই একা
রোদের আলোয় তুই যে স্বর্ণরেখা!
২৩/১১/২০১২
সিলেট।
No comments:
Post a Comment