Tuesday, 25 October 2011

আহ্বান

শিশিরের ছাই ঝেড়ে ফেলে
সূর্যের বন্ধনা করে
জেগে ওঠো- জেগে ওঠো
আমার হৃদয়ের টানে।
কদম আর বর্ষার গান
দ্রুত শেষ হয়েছে;
এখন শুধু হেমন্তের মাঠে
সোনালী আভার ধান-
উন্নত যৌবনা অষ্টাদশীর
শরীরের ঘ্রাণ।

আমি ধান ও শরীরের ঘ্রাণ
দুটোই নিতে চাই

তুমি ভোরের ডানায় চড়ে
আমার ক্ষেতে চলে এসো
চলে এসো- হৃদয়ে আমার।

কর্ষিত জমিনে এখনই সময়
নতুন ফসল বুনার।

No comments:

Post a Comment