ঝরে ঝরে আমার ফুল
হলো এখন কানের দুল
কানের দুলের দুইটি বেলী
নাকে এসে বসলো খেলী
নাকের খেলা গেলো টুটে
বসলো এসে তোমার ঠোঁটে
ঠোঁটের মাঝে বেজায় রস
রসে ঠোঁট টস টস।
ঠোঁট হতে সে হঠাৎ টলে
পড়লো ঝরে তোমার গলে
গলার মাঝে আপন মনে
তুললো ঢেউ প্রেমের সনে।
ঢেউয়ে ঢউয়ে লাগলো দোলা
বুকের মাঝে আপন ভোলা।
খেলতে খেলতে টুক করে
পড়লো ফুল আবার ঝরে
আমার ফুল প্রেমের সাজে
হারিয়ে গেলো তোমার ভাঁজে!
হলো এখন কানের দুল
কানের দুলের দুইটি বেলী
নাকে এসে বসলো খেলী
নাকের খেলা গেলো টুটে
বসলো এসে তোমার ঠোঁটে
ঠোঁটের মাঝে বেজায় রস
রসে ঠোঁট টস টস।
ঠোঁট হতে সে হঠাৎ টলে
পড়লো ঝরে তোমার গলে
গলার মাঝে আপন মনে
তুললো ঢেউ প্রেমের সনে।
ঢেউয়ে ঢউয়ে লাগলো দোলা
বুকের মাঝে আপন ভোলা।
খেলতে খেলতে টুক করে
পড়লো ফুল আবার ঝরে
আমার ফুল প্রেমের সাজে
হারিয়ে গেলো তোমার ভাঁজে!
No comments:
Post a Comment