Saturday, 19 November 2011

ভালবাসার জীবন

আমরা পরিণতির দিকে হাঁঠবো
আমাদের ভালবাসার জীবনে
কোন প্রৌঢ়ত্ব থাকবেনা;
আমরা যৌবনের পর-
আর; আর বয়স বাড়াবোনা
হঠাৎ করেই মরে যাব।
আমাদের ভালোবাসায় বৃদ্ধকাল বলে
শব্ধ খুঁজে পাওয়া যাবেনা।
আমরা যৌবনের পর কর্পুরের মত
হাওয়ায় মিশে যাবো-
এ পৃথিবীতে শুধু আমাদের ভালোবাসার
সুগন্ধ ছড়িয়ে থাকবে।
আমাদের প্রেম হবে চিরসবুজ-
বসন্তের মত রঙ্গিন
খরায় পোড়া ঘাসের মতো
আমরা বাঁচবোনা
আমাদের ভালোবাসার জীবনে
কোনো বিকাল থাকবেনা
দুগুরের পর রাত নেমে আসবে।

আমাদের ভালোবাসা হবে
সকালের মত নরম- কোমল
দুপুরের মত প্রখর- উজ্জল
আর যদি মরে যাই- ভালবাসা হবে
রাতের মত শান্ত-শীতল।

No comments:

Post a Comment