চলন্ত রাতটি ছিল ভীষণ সুন্দর
অতি ঘোর লাগা
আমি রাতের সাথে সাথে
তোমার কাছে চলে এলাম
গত রাতটি ছিল তোমার জন্য।
গাড়ির জানালা দিয়ে
চাঁদের যে আলো এসে
তোমার উপর বসেছিল-
আমার উপর বসেছিল;
জানালার ফাঁক গলে যে বাতাস
তোমার ভোর ছুঁয়েছিল-
আমার ভোর ছুঁয়েছিল;
সেগুলো আমার নির্ঘুম চোখে ধরে-
এলোমেলো চুলে করে
তোমার পিছু পিছু নিয়ে এসেছি।
আমি তোমার টানে
নিথর আমাকে- আমার নিথর রাতকে
গতিশীল করেছি।
আমি গতিশীল ভীষণ সুন্দর রাতকে
তোমার জন্য উৎসর্গ করলাম-
ভালবাসার জন্য উৎসর্গ করলাম।
১১/১১/২০১১
অতি ঘোর লাগা
আমি রাতের সাথে সাথে
তোমার কাছে চলে এলাম
গত রাতটি ছিল তোমার জন্য।
গাড়ির জানালা দিয়ে
চাঁদের যে আলো এসে
তোমার উপর বসেছিল-
আমার উপর বসেছিল;
জানালার ফাঁক গলে যে বাতাস
তোমার ভোর ছুঁয়েছিল-
আমার ভোর ছুঁয়েছিল;
সেগুলো আমার নির্ঘুম চোখে ধরে-
এলোমেলো চুলে করে
তোমার পিছু পিছু নিয়ে এসেছি।
আমি তোমার টানে
নিথর আমাকে- আমার নিথর রাতকে
গতিশীল করেছি।
আমি গতিশীল ভীষণ সুন্দর রাতকে
তোমার জন্য উৎসর্গ করলাম-
ভালবাসার জন্য উৎসর্গ করলাম।
১১/১১/২০১১
No comments:
Post a Comment