Thursday, 18 April 2013

তৃতীয়জন


অদ্ভুত ঘুম আড়াল করে রোদের কিরণ
রোদ্দুরে ঢেউ গায়ে মাখা অলীক স্বপন।
ঘুম দংশনে মৃত অতীত- ক্লান্ত বর্তমান
পাশে আছে; দেখিনা তবু অষ্ট আসমান।

সময়ের হুংকার কানে বাজে না!

ঘুম পিয়াসী ঘুমের নগর- ঘুমে মত্ত মন
পাঁচদেয়ালে জাল পেতেছে তৃতীয়জন।

অনিরুদ্ধ আনজির
১৮/০৪/২০১৩
সিলেট

No comments:

Post a Comment