(১)
কিছু কিছু সময় মানুষ কী করেছিল মনে থাকে না
কিছু কিছু সময় মানুষ কী করে নিজেই জানে না
মৎসরূপে রাজহংসীর ঠোঁটে খুঁজে শুধু মরণ।
রাজহংসী- সাদা রাজহংসী;
জমাট বাঁধা কোনো দুপুরে যদি তীক্ষ্ণ নখের চিল
নেমে আসে দ্রুত আমার জলরাশির দেহে
তোমার বুকের জলে রাখবে না আমায় যতনে?
এই রাশি রাশি ফেনা ফেনা ঘোলাটে জলে শুধু
তোমার বুকের তলেই সমস্ত স্বচ্ছ জল দেখতে পাই।
(২)
যখন সূর্য ডুবে যাবে জলের গভীরে
থাকবে না কোনো চিল;
রোদের সাথে সম্পর্ক রাখে এমন তীক্ষ্ণতা
যখন শ্বাসকষ্টে ছটফট করবে রাজহংসী,
রাজহংসী;
তখন তোমার বুকঢাকনা খুলে দিও।
(৩)
নদীর মোহনায় ঘোলাটে জল- ঘোলাটে ফেনা
মাঝখানে ধীর লয়ে সাঁতার কাটো রাজহংসী।
আমি ফেনার ফাঁকে ছুটে চলা আচঞ্চল মাছ।
সাদা রাজহংসী- রাজহংসী;
তোমার ঠোঁটে আমায় আমূল বিদ্ধ করো।
তোমার মাথায় সাদা টুপির মৃদু ওটানামা
আমার মাথায় ভাল থাকার আহত ব্যাথা;
তোমার গোলাপী ঠোঁটে এই অধম
সমর্পিত ছোটমাছের হবে না ঠাঁই?
২৫/০৯/২০১৩
সিলেট।
No comments:
Post a Comment