সবাইরে কী যায়রে চেনা ক-অক্ষরে?
সবকিছু কি যায়রে বলা ব-অক্ষরে?
অধিক শোকে হতে পারি জলপ্রপাতের ঢেউ
আছড়ে আমি পড়তে পারি পাথরখণ্ডের গায়।
পাথরখণ্ড তাই বলে কি
নেয়রে আমার আছড়ে পড়ার দায়?
অতল ঘরের প্রবল হাওয়া
আড়াল করে চোখের পাতা মনের উছিলায়?
যায় কী ভোলা জলের রেখা বালুর সীমানায়!
সবকিছু কি যায়রে বলা ব-অক্ষরে?
অধিক শোকে হতে পারি জলপ্রপাতের ঢেউ
আছড়ে আমি পড়তে পারি পাথরখণ্ডের গায়।
পাথরখণ্ড তাই বলে কি
নেয়রে আমার আছড়ে পড়ার দায়?
অতল ঘরের প্রবল হাওয়া
আড়াল করে চোখের পাতা মনের উছিলায়?
যায় কী ভোলা জলের রেখা বালুর সীমানায়!
No comments:
Post a Comment