Thursday, 15 September 2011

রংখোর

রংগুলো সব খেয়ে ফেলছে
আধুনিক এই সময় পোকা
রংসাগরে রংয়ের মেলায়
নিজেকে আজ দিচ্ছি ধোঁকা

হাজার রংয়ের ভিড়ে আজ
পাইনা খুঁজে মৌলিক রং
আমার আমি আমার মাঝে
রাংতা নিয়ে করছি ঢং

প্রাণের রং খেয়ে আমি
আজ হয়েছি রংখোর
আধুনিক আমি সময় পোকা
দিনে দিনে লাগছে ঘোর।

ঘোর কাটে যখন আমার
করি তখন হাহাকার
রংখোর আমি তখন
ধুলো জমা পাতাবাহার।

No comments:

Post a Comment