জীবনানন্দ দাশ তোমার খুব প্রিয়
তোমার শয্যাপাশে সুরঞ্জনা
তোমার অধরে- হৃদয়ে বনলতাসেন
আর চুলে প্রত্যহ বেণী বাঁধে রূপসীবাংলা।
তোমার কর্মে আমি মুগ্ধ
দেবী তুমি- আমি পূজারী
তোমারই প্রেমে অন্ধ।
হায় দেবী-
করোনা দুয়ার তোমার বন্ধ
আমায় ঠাঁই দাও-
শয্যাপাশে নয়- তোমার হৃদয়ে।
ঠাঁই যদি না দাও-
আমি কাব্যগ্রন্থ হয়ে যাব
প্রচ্ছদে লেখা থাকবে রক্তাক্ত হৃদয়
ভেতরে- শীতল নীরব অভিমানী কবিতা।
আমি হয়ে যাব জীবনানন্দের- নীরব রক্তাক্ত কাব্যগ্রন্থ।
সিলেট
১৯/০৯/২০১১
দুপুর- ১২.৪৬
তোমার শয্যাপাশে সুরঞ্জনা
তোমার অধরে- হৃদয়ে বনলতাসেন
আর চুলে প্রত্যহ বেণী বাঁধে রূপসীবাংলা।
তোমার কর্মে আমি মুগ্ধ
দেবী তুমি- আমি পূজারী
তোমারই প্রেমে অন্ধ।
হায় দেবী-
করোনা দুয়ার তোমার বন্ধ
আমায় ঠাঁই দাও-
শয্যাপাশে নয়- তোমার হৃদয়ে।
ঠাঁই যদি না দাও-
আমি কাব্যগ্রন্থ হয়ে যাব
প্রচ্ছদে লেখা থাকবে রক্তাক্ত হৃদয়
ভেতরে- শীতল নীরব অভিমানী কবিতা।
আমি হয়ে যাব জীবনানন্দের- নীরব রক্তাক্ত কাব্যগ্রন্থ।
সিলেট
১৯/০৯/২০১১
দুপুর- ১২.৪৬
No comments:
Post a Comment