ফুল সজ্জিত সুন্দর বাড়ি দুমড়ে- মুচড়ে যায়
ইসরায়েলী রকেট লাঞ্চারে;
নিষ্পাপ শিশু কিছু বুঝার আগেই
পিতামাতাকে হারায়-
পিতামাতা হারায় সন্তানকে।
শীতে- রোগে কষ্ট পায় অগণিত মানুষ
তাদের দিকে ধেয়ে আসে দখলের হিংস্র দানব-
ইসরেয়েলী ট্যাংক।
এ যেনো একবিংশ শতাব্দীতে রূপকথার সেই রাক্ষস
যে ছিল রাজ্যের সব অশান্তির মূল।
হে বিশ্বনেতারা-
একবিংশ শতাব্দীতে কেনো দেখবো রূপকথার রাক্ষস?
জেগে উঠুক মানবতা- মানুষের অধিকার
আমরা প্রতিহত করি ইসরায়েলী রাক্ষসকে
ফিরিয়ে দেই ফিলিস্তিনিদের অধিকার।
বারুদ বোমা- বেয়নেটের বদলে
গাজা উপত্যকা হোক ফুলে ফুলে সজ্জিত
শিশুদের নিষ্পাপ হাসিতে মুখরিত।
আমি বিশ্ব মানচিত্রে জোর করে মুছে দেওয়া
ফিলিস্তিনিদের মানচিত্র ফেরৎ চাই-
ফিলিস্তিন রাষ্ট্রর স্বীকৃতি চাই।
ইসরায়েলী রকেট লাঞ্চারে;
নিষ্পাপ শিশু কিছু বুঝার আগেই
পিতামাতাকে হারায়-
পিতামাতা হারায় সন্তানকে।
শীতে- রোগে কষ্ট পায় অগণিত মানুষ
তাদের দিকে ধেয়ে আসে দখলের হিংস্র দানব-
ইসরেয়েলী ট্যাংক।
এ যেনো একবিংশ শতাব্দীতে রূপকথার সেই রাক্ষস
যে ছিল রাজ্যের সব অশান্তির মূল।
হে বিশ্বনেতারা-
একবিংশ শতাব্দীতে কেনো দেখবো রূপকথার রাক্ষস?
জেগে উঠুক মানবতা- মানুষের অধিকার
আমরা প্রতিহত করি ইসরায়েলী রাক্ষসকে
ফিরিয়ে দেই ফিলিস্তিনিদের অধিকার।
বারুদ বোমা- বেয়নেটের বদলে
গাজা উপত্যকা হোক ফুলে ফুলে সজ্জিত
শিশুদের নিষ্পাপ হাসিতে মুখরিত।
আমি বিশ্ব মানচিত্রে জোর করে মুছে দেওয়া
ফিলিস্তিনিদের মানচিত্র ফেরৎ চাই-
ফিলিস্তিন রাষ্ট্রর স্বীকৃতি চাই।
No comments:
Post a Comment